অর্থ লিপি

৪ এপ্রিল ২০২৬ শনিবার ২১ চৈত্র ১৪৩২

সড়ক নিরাপত্তায় ব্যবস্থা নিতে গেলে বাধা আসে: ওবায়দুল কাদের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাজধানীর ওসমানী মিলনায়তনে নিরাপদ সড়ক দিবসের এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে বাধা আসে। তিনি বলেন, আইন করেও মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করা যায়নি। সড়ক আইন করলাম, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘ। আইন আছে, কিন্ত প্রয়োগ না হলে সেই আইন রেখে লাভ কী।

কাদের বলেন, ‘মহাসড়কে ইজিবাইক, নসিমন-করিমন বা ছোট যানগুলো বন্ধ করতে পারছি না জনপ্রতিনিধিদের জন্য। বন্ধ করতে গেলে জনপ্রতিনিধিরা বাধা দেন। ভোটের রাজনীতি আছে। সহযাত্রী যদি সহযোগিতা না করে তাহলে কীভাবে এগুবে।’

অনুষ্ঠানে অনেকেই সড়ক-মহাসড়কের কিছু পরিবর্তনের কথা বলেন। তাঁদের উদ্দেশ করে কাদের বলেন, ‘সড়কের জন্য আপনারা যে পরিবর্তনের কথা বললেন, এসময়ে এসবের সময় নেই। অপেক্ষা করতে হবে। নির্বাচনে যারাই আসবে তারা পরিবর্তন বা পরিবর্ধন করবে। ন্যায় সঙ্গত কিছু দাবি আছে, কিন্ত এখন নয়। সময় নেই, ফেরেশতা হলে পারত।’  জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, নভেম্বরেই তফসিল: ওবায়দুল কাদের

নির্বাচনের তফসিল নিয়ে কাদের বলেন, ‘নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন সামনে রেখে নভেম্বরের মাঝামাঝি বা আগে তফসিল ঘোষণা করবে। সম্ভাব্য জানুয়ারির প্রথম সপ্তাহে হবে নির্বাচন।’

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।