আজ মঙ্গলবার উভয় স্টক এক্সচেঞ্জ ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে ,আজ ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে। সেই সঙ্গে লেনদেনও বেড়েছে। এছাড়া, অধিকাংশ কোম্পানিরই শেয়ারদর বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩.০৯ পয়েন্ট বেড়ে ৬,২৭২.৭২ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ০.৭২ পয়েন্ট বেড়ে ২,১৩৭.৯৯ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৩.০৯ পয়েন্ট বেড়ে ১,৩৬৫.৬৪ পয়েন্টে অবস্থান করছে। আজ বাজারে লেনদেন হয়েছে ৮৯৮.২০ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮০৪.৯৮ কোটি টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৯৩.২২ কোটি টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৫.৬৯ পয়েন্ট বেড়ে সূচক ১৭৯৩৭.৮১ পয়েন্টে অবস্থান করছে।আজ লেনদেন হয়েছে ২০.৮৩ কোটি টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১২.২১ কোটি টাকা।সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮.৬২ কোটি টাকা।
আজ বাজারে লেনদেনকৃত মোট ২৫৬ টি কোম্পানির মধ্যে ১০৮ টির দাম বেড়েছে। কমেছে ১২০ টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
সার্বিক বাজার পর্যালোচনায় দেখা যায় সূচক ঘুরে দাড়ালেও স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা,বেশিরভাগই বিনিয়োগকারীরই বাজারে এই মুহূর্তে লসে আছেন বলে জানিয়েছেন ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।