অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের আহ্বান জানিয়েছেন, সব নাগরিককে ভ্যাট-ট্যাক্স দেওয়ার, কম হোক বেশি হোক। তবে আদায় হবে সমতার ভিত্তিতে। এনবিআর কর্মকর্তাদের হতে হবে আন্তরিক।
আজ (মঙ্গলবার, ১০ ডিসেম্বর) ভ্যাট সপ্তাহ উপলক্ষে আগারগাঁও এনবিআর ভবনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘করদাতারা এনবিআরের সেবা নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু জনগণের পাওয়া সরকারি সব সেবাই রাজস্বের ওপর নির্ভরশীল। কর ফাঁকি দিলে সার্বিক অর্থনীতিতে তার প্রভাব পড়ে ও পরবর্তী প্রজন্মকেও এর ফল ভোগ করতে হয়।’
আলোচনায় যেসব কোম্পানি রাজস্ব ছাড় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের সুবিধা কমানোর সময় এসেছে বলেন জানান উপদেষ্টা। তবে জোর করে রাজস্ব আদায় না করার আহ্বান জানান তিনি।
এ সময় ভ্যাট থেকে খুব বেশি রাজস্ব আসছে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ব্যবসায়ীরা ভ্যাট সংগ্রহ করবেন, কিন্তু আগ্রহ নিয়ে ভ্যাট দিতে হবে ক্রেতাকেই।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।