অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

সব ক্ষেত্রে ডলারের এক দাম থাকছেনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী জুলাই থেকে সব ক্ষেত্রে ডলারের এক দাম হবে— ব্যাংকের শীর্ষ নির্বাহীরা আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দিলেও তা কার্যকর হচ্ছে না। ধারণা করা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে ডলারের বিভিন্ন দাম চলবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত।

বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) সোমবার (২৬শে জুন) এক অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।

এতে রফতানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৫০ পয়সা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরামর্শেই এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেছেন, ‘আগামী সেপ্টেম্বর পর্যন্ত ডলারের একাধিক দাম থাকবে, এটা মুদ্রানীতিতে বলা হয়েছে। এ জন্য রফতানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়েছে। অন্য ক্ষেত্রে দাম আগের মতো থাকবে।’

জানা গেছে, আগামী মাসে রফতানি আয়ের বিপরীতে প্রতি ডলার ১০৭ টাকা ৫০ পয়সা পাবেন রফতানিকারকেরা। প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দর বর্তমান দর থাকবে ১০৮ টাকা ৫০ পয়সা। এ ছাড়া ডলারের আন্তব্যাংক দর হবে সর্বোচ্চ ১০৯ টাকা। ফলে আমদানিতে ডলারের দাম হবে সর্বোচ্চ ১০৯ টাকা।

এদিকে কেন্দ্রীয় এখনও ১০৬ টাকায় ডলার বিক্রি করছে। তারা সোমবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত থেকে ব্যাংকগুলোর কাছে ৮ কোটি ৬০ লাখ ডলার বিক্রি করেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।