ইদের পরপরই এবার বেড়েছে সয়াবিন তেলের দাম। লিটার প্রতি ১০ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ১৭৩ টাকা। ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকা।
যা কার্যকর হবে আগামীকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে।
এর আগে মিল মালিকেরা ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন। তেলের দাম বাড়াতে গতকাল সোমবার (১৫ই এপ্রিল) বাণিজ্য সচিবকে চিঠি দেয় মিল মালিকদের সংগঠন বনস্পতি।
আরও পড়ুন…
মূল্যস্ফীতির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশের সাধারণ মানুষ
চিঠিতে বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম প্রস্তাব করা হয়েছে ১৭৩ টাকা, ৫ লিটার ৮৪৫ টাকা এবং খোলা ১ লিটার পাম তেলের দাম প্রস্তাব করা হয়েছে ১৩২ টাকা।
রমজানে নিত্যপণ্যের দাম কমাতে গত ৮ই ফেব্রুয়ারি ভোজ্যতেলের স্থানীয় উৎপাদনে ও আমদানি পর্যায়ের ভ্যাট ৫ শতাংশ কমায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট ছাড়ের এ মেয়াদ নির্ধারণ করা হয় ১৫ই এপ্রিল। মেয়াদ শেষ হওয়ায় তেলের দাম আগের অবস্থায় নেওয়ার প্রস্তাব করেছেন মিল মালিকেরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।