অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

সরকারি কর্মচারীদের আরও কর ছাড় দিল সরকার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সরকারি কর্মচারীদের আরও করছাড়ের সুবিধা দিল সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে আজ জানিয়েছে, সরকারি কর্মচারীরা মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর আর আয়কর দিতে হবে না।

নতুন আয়কর আইনের আলোকে গতকাল মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। সরকারি কর্মচারীরা আগেও বেশ কিছু ক্ষেত্রে করছাড় পেতেন, তবে এবারের প্রজ্ঞাপনে এর পরিধি বৃদ্ধি করা হয়েছে। এত দি

এতো  দিন সরকারি কর্মচারীরা যেসব খাতে কর ছাড় পেতেন, তা এ রকম: বাড়িভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ অথবা তিন লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হয় না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই। অবশ্য বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় এমন ছাড় সব চাকরিজীবী করদাতা পান। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরও আছে বৈশাখী ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ।

তবে নতুন আইনে বলা হয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক–তৃতীয়াংশ বা ৪ লাখ ৫০ হাজার টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে।

গতকাল সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদানের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিরত সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারীরা ন্যূনতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।