সরকার পরিবর্তনের খবরে দেশের শেয়ারবাজারে জোরালো ইতিবাচক ধারা দেখা দিয়েছে।বিনিয়োগকারীদের বাড়তি আস্থায় আজ নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ডাবল সেঞ্চুরি অতিক্রম করেছে।
বাজার সূত্রে জানা গেছে, লেনদেনের শুরু থেকেই বাজারে ক্রয়চাপ ছিল বেশি। দিনশেষে ডিএসইএক্স ২১০ পয়েন্ট বেড়ে ৫৬০০.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে মোটলেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১২৭৫ কোটি টাকায়, যা সাম্প্রতিক সময়ের মধ্যেউল্লেখযোগ্য।
আজ লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফার্মাসিউটিক্যালস ও টেলিযোগাযোগ খাতের শেয়ারেভালো চাহিদা লক্ষ্য করা গেছে। পাশাপাশি বেশ কয়েকটি ব্লু–চিপ কোম্পানির শেয়ারদর নতুন উচ্চতায় পৌঁছায়।
বাজার বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তন সংক্রান্ত ইতিবাচক বার্তাবিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে। একই সঙ্গে ভবিষ্যতে অর্থনৈতিকসংস্কার ও বিনিয়োগবান্ধব নীতির প্রত্যাশাও বাজারের গতি বাড়াতে সহায়ক হয়েছে।
তবে তারা মনে করেন, বাজারে স্বল্পমেয়াদি উচ্ছ্বাসের পাশাপাশি দীর্ঘমেয়াদি বিনিয়োগেসতর্কতা জরুরি। মৌলভিত্তি শক্তিশালী কোম্পানিতে বিনিয়োগের পরামর্শ দেন তারা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।