জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ই জুন) বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এই আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, মঙ্গলবার বিকালে একদিনের রিমান্ড শেষে সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িত বাবু চেয়ারম্যানের সহযোগী নয়ন মিয়াকে আদালতে তোলা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের নির্দেশে এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে নয়ন মিয়া এই ঘটনার সঙ্গে আন্দোলন সরকার নামে আরও একজন জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন।
পরে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে বকশীগঞ্জ উপজেলার মধ্য ধাতুয়াকান্দা গ্রামের নিজ বাড়িতে থেকে আন্দোলন সরকারকে গ্রেফতার করে। বুধবার সকালে ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বকশীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে আন্দোলনকে তোলা হলে রিমান্ড আবেদন করে বাদীপক্ষ। রিমান্ড আবেদন নাকচ করে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে জেলহাজতে পাঠান আদালত।
এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন বাবু চেয়ারম্যান ও তার দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে গত ১৪ই জুন রাতে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীরা সাংবাদিক নাদিমের ওপর হামলা করে গুরুতর আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় বাবু চেয়ারম্যানকে প্রধান আসামী করে ২২ জনের নামসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।