শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের (SAIFPOWER)সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গৃহায়ন লিমিটেড, আর এই প্রতিষ্ঠানে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সাইফ পাওয়ারটেকের পর্ষদ ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে থেকে জানা যায়, সাইফ পাওয়ারটেক লিমিটেড গৃহায়ন লিমিটেডের মোট ইক্যুইটির ৬৫ শতাংশের মালিক। গৃহায়ন লিমিটেড ডিজিটাল ল্যান্ড সার্ভে, মৃত্তিকা পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল মৃত্তিকা পরীক্ষা ল্যাবরেটরি, সমস্ত ইঞ্জিনিয়ারিং পরিষেবা, পরামর্শ, সমস্ত ধরণের সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ, ডিজিটাল মৃত্তিকা পরীক্ষা ল্যাবরেটরি এবং ফিল্ড টেস্ট ইনভেস্টিগেটর হিসাবে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
গৃহায়ন লিমিটেড এর ব্যবসা সম্প্রাসারণের লক্ষ্যে সাইফ পাওয়ার টেক তাদের ৬৫ শতাংশ মালিকানার বিপরীতে ২৭ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা বিনিয়োগ করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।