দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের (SUMITPOWER) লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে ।
কোম্পানিটি জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, আগামি ১৭ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩০ শে জুন ২০২৪, সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য, গতবছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।