শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী এবং পাওয়ার খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড (SUMITPOWER) আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ৩১শে মার্চ পর্যন্ত সময় পেয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে গতকাল এ–সংক্রান্ত একটি চিঠি পেয়েছে কোম্পানিটি। এর আগে গত বছরের ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য বিএসইসির কাছ থেকে প্রথম দফায় সময় পেয়েছিল কোম্পানিটি।
উল্লেখ্য, সামিট পাওয়ারের ৩০শে জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি ২০২৩–২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই – সেপ্টেম্বর) ও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর – ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী৩১ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে বিএসইসি। সামিট পাওয়ার জানিয়েছে যে, বাড়তি এ সময়ের মধ্যে তারা অসমাপ্ত কাজ সম্পন্ন করে আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে সক্ষম হবে।
গত বছরের অক্টোবরে সামিট পাওয়ার জানিয়েছিল, তারা বিএসইসির কাছ থেকে আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য গত বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছে। এর কারণ হিসেবে তখন কোম্পানিটি জানায়, বিল জমা দেয়ার তারিখ ও বিল পরিশোধের তারিখের মধ্যে বিনিময় হারে ওঠানামার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোর যে লোকসান হয়, সেটির ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়েছে তারা।
এর পরিপ্রেক্ষিতে সামিট পাওয়ার বিপিডিবির কাছে সম্পূরক বিল জমা দিয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত অনুমোদন পেতে বাকি আছে এবং আনুষঙ্গিক প্রক্রিয়ার কারণে এটি খুব দ্রুত অনুমোদন হবে বলে মনে করছেনা কোম্পানিটি। এ পরিস্থিতিতে কোম্পানিটির পক্ষে বার্ষিক আর্থিক বিবরণী চূড়ান্ত করা কঠিন। এ জন্য কমিশনের কাছে বাড়তি সময় চেয়েছিল কোম্পানিটি।
এর আগে সব সময় সামিট পাওয়ার লিমিটেড শেয়ার হোল্ডারদের অক্টোবরের ১৫ তারিখের মধ্যে লভ্যাংশ ঘোষণা করে আসছিল। ২০২৩ সালেই প্রথম সামিট পাওয়ার লিমিটেড লভ্যাংশ ঘোষণা করতে দেড়ি করল।
উল্লেখ্য, সামিট পাওয়ার কোম্পানিটি গত ১ বছরের ও বেশি সময় ধরে ফ্লোর প্রাইজে আটকে আছে, কোন লেনদেন হচ্ছেনা। কোম্পানিটি মৌলভিত্তি সম্পন্ন হবার কারণে ইনিস্টিউটসহ বহু প্রকৃত বিনিয়োগকারী বিনিয়োগ করেছে।