নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন যাবত লন্ডন প্রবাসী। মাঝেমধ্যে দেশে ফিরলেও সেখানেই নিয়মিত থাকেন। সেখানে তিনি ছাড়াও তাঁর আরেক সন্তান সস্ত্রীক বসবাস করেন।
উল্লেখ্য, স্বপ্নের নায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী ছেলের রহস্য খুঁজতে কম পথ হাঁটেননি, কম লড়াই করেনি। তিনি বর্তমানে লন্ডনে বসবাস করছিলেন। জানা গেছে সম্প্রতি তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
নীলা চৌধুরী পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তার হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।
সালমান শাহ’র মায়ের বাম হাত ভেঙে গেছে। তার হাসপাতালে ভর্তির ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে নকীবের কথা হয়েছে।
নকীব জানান, আজ রোববার (১২ই নভেম্বর) তার একটি সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী। নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।