আজ বুধবার ২রা আগস্ট ২০২৩, দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টকএক্সচেঞ্জের (সিএসই) সূচক আজ শুরু থেকে শেষ পর্যন্ত ইতিবাচক ধারাতে ছিল। তবে আজ লেনদেন গত দিনের চেয়ে কিছুটা কমেছে।
আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৬৬ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৭৩৫.৭০ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ৮.২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৮.৬৫ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৪০ লাখ টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ১৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৬ টির, দাম কমেছে ৫২ টির এবং দাম অপরিবর্তিত ছিল ৬১ টি কোম্পানির।

আজ সিএসই তে দাম বৃদ্ধির শীর্ষ ১০ তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। তবে লোপেইড শেয়ারের প্রধান্য ছিল।