অর্থ লিপি

৪ এপ্রিল ২০২৬ শনিবার ২১ চৈত্র ১৪৩২

সিটি ব্যাংকের ট্রেড ফিন্যান্স সুবিধা ৪৫ মিলিয়ন ডলারে উন্নীত করল ইসলামিক ট্রেড ফিন্যান্স

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সিটি ব্যাংকের মুরাবাহা ট্রেড ফিন্যান্স সুবিধা ৪৫ মিলিয়ন ডলারে উন্নীত করল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (ITFC), এটি কোনো বেসরকারি ব্যাংককে দেওয়া ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (ITFC) সর্বোচ্চ ট্রেড ফিন্যান্স সুবিধা।ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান। এই ট্রেড ফিন্যান্স সুবিধার মাধ্যমে সিটি ব্যাংক আরও বেশি গ্রাহকসেবা দিতে পারবে এবং আরও সাশ্রয়ী উপায়ে বৈদেশিক বাণিজ্য পরিচালনা করতে সক্ষম হবে।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং আইটিএফসির সিইও  নাজিব নুরডালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিভাগের প্রধান হাসান শরীফ আহমেদ এবং আইটিএফসির এশিয়া ও মিডিলইস্টের ডিভিশন ম্যানেজার আব্দুল আলীম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান মোহম্মদ ইফতেখার আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাসরুর আরেফিন বলেন, ‘আইটিএফসির ট্রেড ফিন্যান্স সুবিধা ব্যাংকের বেসরকারি খাতের আমদানিকারকদের শিল্পের কাঁচামাল এবং প্রয়োজনীয় পণ্য আমদানির অর্থায়নে সহায়তা করে আমদানিকারককে দীর্ঘ মেয়াদে অর্থ পরিশোধের সুবিধা প্রদান করে, যা বর্তমানে বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
নাজিব নুরডালি এসএমইয়ের জন্য সুযোগ বৃদ্ধি করে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখে এমন অর্থায়নের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর জন্য আইটিএফসির ভূমিকার ওপর গুরুত্ব দেন।
২০১৯ সাল থেকে সিটি ব্যাংক আইটিএফসির ট্রেড ফিন্যান্স সুবিধা পেয়ে আসছে। ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে জেদ্দা-ভিত্তিক এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।