অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

সিভিও পেট্রোকেমিক্যালের জমি পুনর্মূল্যায়নের পর জমির দাম বেড়েছে ৫৬ কোটি টাকা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির (CVOPRL) পর্ষদ কোম্পানিটির জমি পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেছে। এতে কোম্পানিটির জমির দাম ৫৬ কোটি ৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।।

তথ্যানুসারে, পুনর্মূল্যায়নের আগে সিভিও পেট্রোকেমিক্যালের ৯৫ দশমিক ৯০ শতাংশ জমির দাম ছিল ১ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। পুনর্মূল্যায়নের পর এ জমির দাম বেড়ে ৫৭ কোটি ৫৪ লাখ টাকায় দাঁড়িয়েছে। জমি পুনর্মূল্যায়ন করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান আশরাফ উদ্দিন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৫৬ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২.২১ টাকা । ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৮৭ টাকা ।।

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৭ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৫০০। এর মধ্যে ৪৫.৩১ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের কাছে, ১৭.৪৯ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.১৬ শতাংশ শেয়ার বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৩৭.০৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির আজ ১৬৭ টাকা  লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৮৬ টাকা ৫০ থেকে ১৭২ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। গত এক বছরে শেয়ারটির দর আজ সর্বোচ্চ ১৭২ টাকা ৭০ পয়সা টাকায় লেনদেন হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।