ঢাকা শেয়ার বাজার

২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার ১২ ফাল্গুন ১৪৩২

সিরামিক খাতের ৩য় প্রান্তিক ইপিএস ও খাত ভিত্তিক বিশ্লেষণ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতে মোট ৫ টি কোম্পানি আছে। এর মধ্যে ১ টি কোম্পানি (আরএকে সিরামিক লিমিটেড) ডিসেম্বর ক্লোজিং, বাকি ৪ টি জুন ক্লোজিং।

ডিসেম্বর ক্লোজিং আরএকে সিরামিক ১ম প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানির মুনাফা আগের চেয়ে কমেছে।

উল্লেখ্য, আরএকে সিরামিক মাল্টি ন্যাশনাল কোম্পানি হবার কারণে কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং, কোম্পানিটি গত অর্থবছরে বিনিয়োগকারীদের ১০% শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। যার রেকর্ড ডেট ১৬ ফেব্রুয়ারিতে শেষ হয়েছে এবং এজিএম হয়েছিল ৩০শে শে মার্চ ২০২৩ তারিখে।

জুন ক্লোজিং ৪ টি কোম্পানির মধ্যে ইতিমধ্যে ৩ টির, ৩য়  প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে। কোম্পানি ৩  টি হলো ফুয়াং সিরামিক লিমিটেড ,শাইন পুকুর সিরামিক লিমিটেড ও মুন্নু সিরামিক লিমিটেড।

স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড কোম্পানি ইপিএস দেয়ার তারিখ জানিয়েছিল ,কিন্তু বিশেষ কারণবসত তারিখ পিছিয়েছে ।

উল্লেখ্য, যে ৩ টি কোম্পানির ৩য় প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে এর মধ্যে ফুয়াং সিরামিক লিমিটেড উভয় প্রান্তিকে মুনাফা(ইপিএস)বেড়েছে,শাইন  পুকুর সিরামিক কোম্পানির গত প্রান্তিকে মুনাফা কমলেও ৩ প্রান্তিক তথা ৯ মাসে আগের বছরের চেয়ে মুনাফা বেড়েছে। কোম্পানিটি এই সেক্টরের সেরা শেয়ার হলেও বহুদিন যাবৎ বিনিয়োগকারীরা তেমন কোন উল্লেখযোগ্য মুনাফা পায়নি। তবে সার্বিকভাবে বিশ্লেষণ করলে ভবিষ্যতে  শেয়ারটি বিনিয়োগকারীদের ভালো মুনাফা দিতে পারে। সে জন্যে কোম্পানিটিকে বিনিয়োগকারীরা সম্ভবানাময় শেয়ার হিসাবে ওয়াচ লিস্টে রাখবে হয়তো। কিন্তু দুখঃজনক হলেও অনেকদিন যাবৎ কোম্পানিটির ফ্লোর দামে আটকে আছে।

অন্যটি মুন্নু সিরামিক লিমিটেড কোম্পানিটির উভয় প্রান্তিকে মুনাফা আগের চেয়ে কমেছে। কেন মুনাফা কমেছে সে ব্যাপারে কোম্পানিটি ব্যাখ্যা দিয়েছে।মুন্নু সিরামিকের EPSএবং NOCFPS কমার কারণ হিসাবে জানিয়েছে অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজারের চাহিদা কম থাকায় এই সময়ে কোম্পানির রাজস্ব কমে যাওয়ায় EPS কমেছে যা বিক্রির উপর প্রভাব ফেলেছে। তুলনামূলক ভাবে গ্রাহকদের কাছ থেকে নগদ প্রাপ্তি কমে যাওয়ায় NOCFPS কমেছে।

সিরামিক খাতের ৫ টি কোম্পানির মধ্যে ৩ টি গৃহস্থালি নিত্যপন্যের সামগ্রী উৎপাদন করে ও ২টি কোম্পানি স্যানিটারি সামগ্রী উৎপাদন করে।

গৃহস্থালি নিত্যপন্যের সামগ্রী কোম্পানি ৩ টি হলো শাইন পুকুর সিরামিক লিমিটেড, মুন্নু সিরামিকলিমিটেড ও স্টান্ডারড সিরামিক লিমিটেড। এই ৩ টি কোম্পানির মধ্যে বাজার ও চাহিদার দিক দিয়ে শাইনপুকুর ও মুন্নু সিরামিক এগিয়ে।

স্যানিটারি সামগ্রী উৎপাদন করে আরএকে সিরামিক লিমিটেড ও ফুয়াং সিরামিক লিমিটেড। এই ২ টি কোম্পানির মধ্যে বাজার ও চাহিদার দিক দিয়ে আরএকে সিরামিক এগিয়ে। তবে ফুয়াং সিরামিক ও সম্ভাবনাময় কোম্পানি হিসাবে অগ্রসর হচ্ছে। এই দুটি কোম্পানি সম্ভাবনাময় কোম্পানি হলেও অজানা কারণে ফ্লোরে আটকে আছে ।

উল্লেখ্য, গত ৩/৪ মাসের বাজার পরিক্রমায় সিরামিক খাতের প্রতি বিনিয়োগকারীদের তেমন কোন সুনজর দেখা যায়নি। তবে গত ১ মাস যাবৎ এই  খাতের মুন্নু সিরামিকের প্রতি বিনিয়োগকারীদের কিছুটা চাহিদা পরিলক্ষিত হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।