অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

সিরিজ হার এড়াতে আজ মাঠে নামবে বাংলাদেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, টি-টোয়েন্টির তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে টাইগাররা । প্রথম ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল। ম্যাচের শুরুতেই মুখ থুবড়ে পরেছিল বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারা।

আজ বৃহস্পতিবার (২৩ মে) রাত ৯ টায় সিরিজ হার এড়াতে মাঠে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি।

বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি যুক্তরাষ্ট্র সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সম্প্রচার করবে। সেই সঙ্গে অনলাইনেও খেলা দেখতে পারবেন সমর্থকরা। ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সিরিজ।

এ সিরিজ দিয়েই মূলত বিশ্ব আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ করছে টাইগাররা। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট সম্পর্কেও যথেষ্ট ধারণা নেই ক্রিকেটারদের। যে কারণে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিছু বুঝে উঠার আগে হেরে বসে তারা।

ম্যাচ হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। প্রবাসী বাংলাদেশিরা হতাশ হয়ে ফিরে গেছেন, তার কারণ আমরা ভালো খেলিনি। সামনের ম্যাচে চেষ্টা করব যেন একটা ভালো খেলতে পারি।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।