চলতি মৌসুমে এক মাসে তিন দফায় বন্যা হয়েছে সিলেটে। এতে প্রতিদিনই ক্ষতির পরিমাণ বেড়েই চলছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, বাঁধ, কৃষি ও স্বাস্থ্য খাতে ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা।
সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। গত ২৯ মে থেকে ৩০ জুন পর্যন্ত তিন দফায় পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিতে সিলেটের ১৩ উপজেলা ও নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে যায়। এতে মানুষ চরম বিপাকে পড়েন।
সংশ্লিষ্টরা বলছেন, কৃষিতে ৫০০ কোটি টাকা, মৎস্যে ১০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়া নগর ও গ্রামীণ সড়ক নষ্ট হয়ে গেছে। আর ১৩ উপজেলাসহ নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ৫০০ কোটি টাকা প্রয়োজন।
উল্লেখ্য, ঢলের পানিতে সীমান্তবর্তী বিভিন্ন উপজেলায় নিম্নআয়ের মানুষের ঘরবাড়ি ভেসে গেছে। আ ফসলি জমি এখনও পানির নিচে তলিয়ে আছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।