সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে হবে আজ দুপুর ২ টায়। ওই ম্যাচ জিতলেই বাংলাদেশ সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
আয়ারল্যান্ডে বিপক্ষে আগের দুই ম্যাচে সাড়ে তিনশো রানের কাছাকাছি করেছে বাংলাদেশ। শেষ ম্যাচের আগে পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড জানালেন, সিলেটে শেষ ওয়ানডেতে আরও বড় জুটি করতে পারলে ৪০০ রানও করা সম্ভব।
ওয়ানডে ক্রিকেট বাংলাদেশ এখন অব্দি ৪০৮টি ম্যাচ খেলেছে। তার মধ্যে মাত্র ২৫ বার ৩০০ প্লাস রান করতে পেরেছে। সেখানে আবার বেশির ভাগই স্কোরই ৩০০’র সামান্য বেশি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ রান করেছিল বাংলাদেশ। এতদিন ওটাই ছিল সর্বোচ্চ সংগ্রহ।
কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছে তারা। প্রথম ওয়ানডেতে ৩৩৮ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৩৪৯ রান করেছে। তাহলে বাংলাদেশের পক্ষে ৪০০ রান করা সম্ভব? আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাঠিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ভালো করতে হলে ৪০০ রান করার অভ্যাস থাকতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছেন, ‘সম্ভব, এতে কোনো সন্দেহ নেই।’
তবে সেটি করতে হলে ইনিংস লম্বা করার প্রয়োজন। দেখা গেছে, সিলেটে প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসান ৯৩ রানে আউট হয়েছেন। অভিষিক্ত তাওহীদ হৃদয়ও আউট হয়েছেন ৯২ রান করে। দ্বিতীয় ম্যাচে লিটন দাস ৭০ ও নাজমুল হোসেন শান্ত ৭৩ রানে আউট হয়েছেন। তাদের এই ইনিংসগুলো বড় হলেই চারশো রানে পৌঁছানো সম্ভব বলে মনে করেন ডোনাল্ড, ‘প্রথম ম্যাচে দুজন ৯০ এর ঘরে আউট হয়েছে। পরের ম্যাচে দু’জন ৭০ করেছে। মুশফিক অবশ্য ইনিংসটাকে বড় করেছে- ১০০ করেছে। আমরা ওই জুটিগুলোকে আরও গভীরে নিতে চাই। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে ১০ ওভারে আমাদের হাতে যেন ৬/৭ টি উইকেট থাকে। যেন আরও বেশি রান নিতে পারি। ওই জুটিগুলো চাইলে ইনিংস আরও লম্বা করতে পারবো।