অর্থ লিপি

১৩ মার্চ ২০২৬ শুক্রবার ২৮ ফাল্গুন ১৪৩২

সুস্বাস্থ্যের জন্য ভাল ঘুম: (পর্ব-৪)

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সুস্বাস্থ্যের জন্য ভাল ঘুম : পর্ব

ঘুমের ঔষধ মৃত্যু আনে

স্লিপিং পিল/ ঘুমের ঔষধ কখনও ন্যাচারাল ঘুম আনতে পারে না। স্লিপিং পিলের ঘুম থেকে ন্যাচারাল ঘুমের বেনিফিট পাওয়া যায় না। বরং স্লিপিং পিলের মারাত্মক সাইড এফেক্ট মানুষের শারীরিক মানসিক বিপর্যয় ডেকে আনে। নিয়মিত ঘুমের ঔষধ খেলে ব্রেইনের কেমিস্ট্রি নষ্ট হয়ে যায়। এমনকি অতি ব্যবহারের ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

ঘুমের ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া ঝুঁকিঃ

. স্বাভাবিক ঘুমের মেকানিজম নষ্ট হয়ে যায় এবং ঘুমের জন্য ঔষধ নির্ভরতা বেড়ে যায়। তখন দিনের পর দিন ঔষধের মাত্রা বাড়াতে হয়।

. ঘুমের ঔষধ মাদকের মত আসক্তি বাড়ায়। ঘুমের ঔষধ মাদকের মত ব্রেইন সেলকে নিষ্ক্রিয় করে দেয়।

. ঘুমের ঔষধ মেমোরি নষ্ট করে দেয়।

. ঘুমের ঔষধ মানসিক উত্তেজনা বৃদ্ধি করে।

. ঘুমের ঔষধ শারিরীক মানসিক ক্লান্তি অবসাদ বাড়ায়।

. ঘুমের ঔষধ ক্যান্সার এর ঝুঁকি বাড়ায়।

. ঘুমের ঔষধ মাথাব্যথা, শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিক, ডায়রিয়া, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, পেটব্যথা ইত্যাদি সমস্যা সৃষ্টি করে।

. ঘুমের ঔষধ ইমিউনিটি সিস্টেম নষ্ট করে দেয়।

. ঘুমের ঔষধ অকাল বার্ধক্য আনে।

১০. ঘুমের ঔষধ অতি ব্যবহারে অকাল মৃত্যু ঘটে।

কোন কারণে ঘুমের সমস্যা হলে প্রয়োজনে রাত নির্ঘুম থাকুন, তবুও ঘুমের ঔষধ নয়। বিশেষ কোন কারণে ধারাবাহিক ঘুমের সমস্যা হলে তার কারণ উদঘাটন করুন এবং ন্যাচারাল পদ্ধতিতে সমস্যা দূর করুন। একমাত্র ন্যাচারাল ঘুমই আপনাকে সুস্থ রাখতেপারে।

চলবে…….

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।