অর্থ লিপি

১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার ২৭ ফাল্গুন ১৪৩২

সূচকের নেতিবাচকতায় কমেছে লেনদেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রবিবার(১৫ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের নেতিবাচকতায় মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।আজ লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।আজ  গতদিনের তুলনায় কমেছে লেনদেন।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪.৭৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫৭১১ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ পয়েন্ট বেড়ে ১২৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫.২২ পয়েন্ট কমে ২০৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬৬৮.৯৫ কোটি  টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৩৩.৩৯ কোটি টাকা। আজ গত কার্যদিবসের চেয়ে লেনদেন কম হয়েছে ৬৪.৪৪ কোটি টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৯ টি কোম্পানির, দর কমেছে ১৮২ কোম্পানির। আর ৪৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আজ লেনদেনের শুরুতেই সূচকের ইতিবাচকতায় লেনদেন শুরু হলেও ২০ মিনিটের মাথায় সূচক নেতিবাচকতায় চলে যায় , তবে ১১ টা ২০ মিনিটের পরে সূচক আবার ইতিবাচক হয়, এর ২০ মিনিটের মাথায় সূচক আবার নেতিবাচকতায় চলে যায় ,বেলা ১ টার পরে আবার সূচকের ইতিবাচকতায় লেনদেন হলেও দিনশেষে ১৪.৭৪ পয়েন্ট কমে আজকের লেনদেন শেষ হয়েছে। আজ দাম বাড়ার শীর্ষ তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। আজ দাম বাড়ার শীর্ষ তালিকায় ১০ টি খাতের শেয়ার  ছিল।

 

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।