ঢাকা শেয়ার বাজার

২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ১৫ ফাল্গুন ১৪৩২

সূচক বাড়লেও লেনদেনে অনীহা, দ্বিধায় বাজার অংশগ্রহণকারীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২.৪৬ পয়েন্ট।

দিন শেষে আজ সূচক অবস্থান করছে ৫৫৫৪.৮২ পয়েন্টে। তবে মোট লেনদেন দাঁড়িয়েছে মাত্র ৫৬৫.৪৭:কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ২৫৯.৪৭ কোটি টাকা কম। সূচক ঊর্ধ্বমুখী হলেও টার্নওভারে প্রত্যাশিত গতি না আসায় বাজারে পুরোপুরি আস্থা ফিরেছে এমন বার্তা মিলছে না বলে মত দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

আজ ব্যাংক খাতে শেষ দিক্র সীমিত ক্রয়চাপ দেখা গেছে, তবে বড় লেনদেন হয়নি। আর্থিক প্রতিষ্ঠান ও বীমা খাতে মিশ্র প্রবণতা ছিল। ওষুধ ও রসায়ন খাত কিছুটা ইতিবাচক ভূমিকা রাখলেও অধিকাংশ খাতে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান স্পষ্ট।

কয়েকটি বড় মূলধনী কোম্পানির দর বৃদ্ধিই সূচককে ওপরে তুলেছে। মিড ও স্মল ক্যাপ শেয়ারের বড় অংশে তেমন গতি না থাকায় বাজারের বিস্তৃত অংশে অংশগ্রহণ কম ছিল। ফলে সূচকের এই উত্থান কতটা টেকসই হবে, তা নিয়ে প্রশ্ন থাকছে।

সাম্প্রতিক অস্থিরতার পর অনেক বিনিয়োগকারী এখনো পর্যবেক্ষণ অবস্থানে আছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শক্ত অংশগ্রহণ ছাড়া লেনদেনে গতি আসা কঠিন। বিশ্লেষকদের মতে, টেকসই ঊর্ধ্বমুখী ধারার জন্য সূচকের পাশাপাশি টার্নওভার ও সার্বিক অংশগ্রহণ বাড়া জরুরি।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।