অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

সেপ্টেম্বরে উদ্বোধন হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, আগামী সেপ্টেম্বরে উদ্বোধন হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

শনিবার (২৪শে জুন) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আবিষ্কৃত দেশের প্রথম স্মার্টফোনভিত্তিক ‘সূর্য বিদ্যুৎ’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ইয়াফেস ওসমান।

ইয়াফেস ওসমান বলেন, ‘শতভাগ বিদ্যুতায়নের সুবিধার আওতায় এসেছে সারা দেশ। চাহিদা বাড়লে মাঝে মধ্যে সংকট হয়, তখন মানুষ কষ্ট পায়। এতে সরকারও কষ্ট পায়। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির জন্য এ সমস্যা হয়েছিল। সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।’

এর আগে সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিসিএসআইআর উদ্ভাবিত স্মার্টফোন অ্যাপ ‘সূর্য বিদ্যুৎ’ উদ্বোধন করেন মন্ত্রী, যেটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

রাশিয়ার সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থাকবে। এর প্রথমটি সেপ্টেম্বরে উৎপাদন শুরু করবে। আগামী বছর উৎপাদনে আসার কথা রয়েছে দ্বিতীয় ইউনিটের।

অনুষ্ঠানে বিসিএসআইআরের চেয়ারম্যান বলেন, এই অ্যাপের মাধ্যমে সৌরবিদ্যুৎ প্রযুক্তি স্থাপনসহ রক্ষণাবেক্ষণ সবকিছু নিজেই করতে পারবেন ভোক্তারা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।