ইন্টার মায়ামিকে প্রথম কোনও ফাইনালে নিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে লিওনেল মেসি। বুধবার ভোরে লিগস কাপের সেমিইনালে তারা মুখোমুখি হবে ফিলাডেলফিয়ার। কিন্তু ম্যাচের আগে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনের চোটের কথা শোনা যাচ্ছে! তবে মায়ামি কোচ জেরার্ডো মার্টিনো উড়িয়ে দিয়েছেন সেসব।
সেমিফাইনালের আগে সোমবার অনুশীলন করতে গিয়ে মেসি ডান পা মচকেছেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পরে মায়ামি কোচ বলেছেন, মেসিকে নিয়ে চিন্তার কিছু নেই, ‘ওখানে কী হয়েছে আমি দেখিনি। তবে একটু ভেবে দেখুন, যদি গুরুতর কিছু হতো খেলোয়াড়দের উদ্বেগের মাঝে দেখা যেত। কিন্তু তার পর থেকে আমি সেরক কোনও আবহ খেয়াল করিনি। আমার মনে হয় কিছুই হয়নি।’
লিগসকাপে সেমিফাইনালে নিয়ে যেতে অবদান রয়েছে মেসির। ২১শে জুলাই অভিষেকের পর দলটির হয়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। এখন পর্যন্ত ৫ ম্যাচে আট গোল করেছেন। মেসির অভিষেকের পর থেকে মায়ামিও অপরাজিত।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।