খামিস মুশাইতে রয়্যাল সৌদি এয়ার ফোর্সের একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়ে এটির ক্রু নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ২৮ মিনিটে খামিস মুশাইতের কিং খালিদ বিমান ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় এটি বিধ্বস্ত হয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এসব নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এফ-১৫এসএ বিমানটিতে দুইজন আরোহী ছিলেন। বুধবার খামিস মুশাইতের কিং খালিদ বিমান ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানিয়ছেন আল-মালিকি।
সূত্র: আরব নিউজ
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।