অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

সৌর শিখার এক্সরে ছবি পাঠালো আদিত্য- এল১

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সৌরযান আদিত্য- এল১ সৌর শিখার প্রথম এক্সরে ছবি পাঠিয়েছে। গতকাল মঙ্গলবার (৭ই নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো।

ইসরো বলেছে, ‘গত ২৯শে অক্টোবর পর্যবেক্ষণকালে আদিত্য-এল১ এর এল১ অরবিটিং এক্স-রে স্পেকট্রোমিটার সৌর শিখার বিস্ফোরণের একটি ছবি ধারণ করেছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, আদিত্য-এল১ এ রয়েছে এল১ অরবিটিং এক্স-রে স্পেকট্রোমিটার। এর মাধ্যমেই ধরা পড়েছে সূর্যের শিখার বিস্ফোরণের একটি পর্যায়। সূর্যের পৃষ্ঠে বিস্ফোরণে এই সৌর শিখার সৃষ্টি হয়। প্রাথমিকভাবে এক্স রশ্মি এবং অতিবেগুনি আলোর আকারে বিচ্ছুরিত হয় এই শিখা।

ধারণা করা হয়, সূর্যের বায়ুমণ্ডলে সঞ্চিত চৌম্বকীয় শক্তির মুক্তি ঘটলেই সৌরশিখা উৎপন্ন হয় । গত ২৯শে অক্টোবর প্রায় ১০ ঘণ্টার জন্য প্রথমবার পর্যবেক্ষণ চালিয়েছিল আদিত্য-এল১। তখনই ধরা পড়ে এই সৌর শিখার বিস্ফোরণ।

চলতি বছরের ২রা সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দেয় আদিত্য-এল১। সূ্র্য এবং পৃথিবীর জলবায়ুর উপর এর প্রভাব বুঝতেই এই অভিযান চালাচ্ছে ভারত।  আদিত্য-এল১ সূর্য এবং পৃথিবীর মাঝের এল১ পয়েন্টে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে।

পৃথিবী থেকে তার দূরত্ব হবে ১৫ লক্ষ কিলোমিটার। এর ফলে বিজ্ঞানীরা সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন বলে মনে করা হচ্ছে। এই অভিযানে সূর্যের করোনা, ফোটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ার সম্পর্কেও অনেক অজানা তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছে ইসরো।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।