পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের জায়ান্ট কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (SQURPHARMA)এর দুইজন পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কার্য দিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের মাধ্যমে (পাবলিক ও ব্লক মার্কেটে )স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মিসেস রত্না পাত্র ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজারমূল্যে কোম্পানির ১০ লাখ করে ২ জনে মোট ২০ লাখ শেয়ার কিনবেন।বর্তমানে বাজারে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম ২০৯.৮০ টাকা , বর্তমান বাজারমূল্য অনুযায়ী, দুই উদ্যোক্তার কেনা ২০ লাখ শেয়ারের দাম পড়বে ৪১.৯৬ কোটি টাকা।
উল্লেখ্য কোম্পানিটি গত অর্থবছরে শেয়ার হোল্ডারদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।কোম্পানিটি বর্তমানে ফ্লোর প্রাইজে আটকে আছে।এখন পরিচালকদের শেয়ার ক্রয়ের ঘোষণা বাজারে কেমন চাহিদা সৃষ্টি হয় দেখার বিষয় ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।