শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের জায়ান্ট কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (SQPHARMA) লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে ।
কোম্পানিটি জানিয়েছে যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ১৯(১) অনুসারে, আগামি ২২ অক্টোবর ২০২৫ তারিখে বেলা ৩ টায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় ৩০ শে জুন ,২০২৫ সমাপ্ত বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতি প্রকাশ করবে। এই সভায় বাৎসরিক লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
পর্ষদ সদস্যরা আলোচনার মাধ্যমে যা অনুমোদন করবে, তা ঐ দিন প্রকাশ করবে কোম্পানিটি।
উল্লেখ্য গতবছর কোম্পানিটি ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।