অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

স্বতন্ত্র বেতন কাঠামো এখতিয়ার বাইরে: পে-কমিশন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পে-কমিশনের চূড়ান্ত অবস্থান প্রকাশ পেয়েছে নবম পে-স্কেলে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি নিয়ে। স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র বেতন কাঠামো গঠনের দাবি জানিয়ে আসছেন।

পে-কমিশন শুরুতে এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত নিয়ে তারা জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামো তাদের এখতিয়ার বাইরে।

পে-কমিশন সূত্র জানিয়েছে, কমিশন বিদ্যমান বেতন গ্রেডের ভিত্তিতে সুপারিশ করবে, কারণ স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি মূলত সার্ভিস কমিশনের দায়িত্বাধীন। তাই পে-কমিশন এই বিষয়ে সুপারিশ করতে পারবে না।

অন্যদিকে, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) সভাপতি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, পে-কমিশন সুপারিশ না করলেও নির্বাচিত সরকারের কাছে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানানো হবে।
বিজ্ঞাপন

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা কমিশনের কাছে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়েছিলাম এবং কমিশনের চেয়ারম্যান বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছিলেন। এখন যদি সুপারিশ না করা হয়, তা আমাদের জন্য দুঃখজনক।

জানা গেছে, গত জুলাইয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের পে-কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা দেয়া হয়েছিল। সেই হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি কমিশনের সময়সীমা শেষ হচ্ছে।

এ অবস্থায় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে দাবি ও আলোচনা চলবে। তবে এটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।