অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ প্রকাশ, বাড়ছে করোনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত ও সংক্রমণ বেড়েছে ভারতসহ কয়েকটি দেশে। এরই প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ সামন্ত লাল সেন বলেছেন, এটি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জনসমাগম এড়িয়ে চলতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। সবাইকে আবারও সতর্ক থাকতে হবে।

আজ মঙ্গলবার (১৬ই জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, করোনার নতুন সংক্রমণ প্রতিরোধে এবছর এক কোটি ২৫ লাখ মানুষকে এ টিকার চতুর্থ ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আর দুই বছরে আড়াই কোটি মানুষকে চতুর্থ ডোজ দেয়া হবে।

শিশু আয়ানের মৃত্যু তদন্তের নির্দেশ

ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন শনাক্ত ও সংক্রমণ বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, এটি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জনসমাগম এড়িয়ে চলতে হবে। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এ সময় অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লাইসেন্স ছাড়া হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকগুলো নিজেদেরই বন্ধ করতে হবে। নয়তো কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।