অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

হতবাক সূর্যকুমার, সংবাদ সম্মেলনে মাত্র দু’জন সাংবাদিক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারত ক্রিকেটে তথা বিশ্বেও বেশ অবিশ্বাস্যই! ভারতের মতো ক্রিকেট পাগল দেশটাতে কোনও অধিনায়কের সংবাদ সম্মেলন হলে আসর জমে যায় সংবাদ কর্মীদের। কিন্তু মুদ্রার উল্টো পিঠও দেখলেন অস্ট্রেলিয়া সিরিজে ভারতের অধিনায়কের দায়িত্ব পাওয়া সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মলেনে তার জন্য হাজির ছিলেন মাত্র দু’জন সাংবাদিক! 

বিশ্বকাপ শেষ হতেই টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া। ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন অজিদের মুখোমুখি হওয়ার আগে ভারত বড় তারকাদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেছে। ক্লান্তির বিষয়টা এখানে প্রাধান্য পেয়েছে। অবশ্য ব্যাপারটা যে শুধু ক্রিকেটারদের বেলায় কাজ করছে এমন নয়। টানা ৬ সপ্তাহ কাজ করা সংবাদিকরাও ভীষণ ক্লান্ত। মনে করা হচ্ছে এই কারণেই সংবাদ সম্মেলনে অবিশ্বাস্যরকম কম উপস্থিতি ছিল তাদের। ব্যাপরটাতে হতবাক হয়ে সূর্যকুমার শুরুতেই বলেছেন, ‘মাত্র দু’জন?’

সাধারণত দেখা যায় সংবাদ সম্মেলনে মিডিয়া ম্যানেজাররা সংবাদিকদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নেন। বুধবার তেমনটা হতে দেখা যায়নি।

পরে অবশ্য বিস্মিত করার মতো আরও ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনটিও বাতিল করা হয়। অবশ্য এটা জানা যায়নি যে সংবাদ মাধ্যমের কম উপস্থিতির কারণে এমনটা করা হয়েছে কিনা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।