আজ ২৯ অক্টোবর ,২০২৩ রবিবার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়েত শিবির।হরতালের কারণে অফিসগামী মানুষের কস্টের শেষ নেই।কস্টের সাথে গুনতে হচ্ছে বেশি ভাড়া,কারণ পর্যাপ্ত গাড়ি না থাকাতে ব্যবহার করতে হচ্ছে রিক্সা ও সিএনজি অটোরিকশা। বিভিন্ন মাধ্যম থেকে জানা গেল পুরো রাজধানী জুড়েই গাড়িচলাচল খুব ই কম।যে কারণে অফিসগামী মানুষ সবচেয়ে বেশি কস্টে পরেছে।
রাজধানীর মিরপুর এলাকায় সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। সকালের দিকে ব্যক্তিগত গাড়ি ও বাসের সংখ্যা ছিল কম।
বিভিন্ন এলাকায় সকালে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
উল্লেখ্য গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলার প্রতিবাদে’ বিএনপি এই হরতাল ডেকেছে।