অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

২৪ ঘণ্টার মধ্যে গাজার ঘর ছাড়তে বলেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলার পর গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। এবার ২৪ ঘণ্টার মধ্যে গাজার বাসিন্দাদের ঘর ছাড়তে বলেছে ইসরাইল।

ইসরাইলি আর্মির মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজা সীমান্তের কাছে যারা বসবাস করেন তারা যেন ২৪ ঘণ্টার মধ্যে ঘরবাড়ি ছেড়ে দেন। আমরা সব সন্ত্রাসীদের শেষ করার জন্য প্রত্যেক শহরে যাব।

ইসরাইলের পক্ষ থেকে হামলার সতর্কতা আসার পর গাজার নাগরিকদের অনেকে এরই মধ্যে তাদের ঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে গিয়ে আশ্রয় নেয়া শুরু করেছে বলে বিবিসিকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

গতকাল শনিবার (৭ই অক্টোবর) ইসরাইলে আতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে এখন পর্যন্ত ৩০০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি। 

অন্যদিকে  ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় ৩১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন প্রায় ২ হাজার মানুষ।

এক বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার দেশ এক ‘দীর্ঘ ও জটিল’ যুদ্ধের মধ্যে প্রবেশ করেছে। হামাসের প্রাণঘাতী হামলার ফলেই এ যুদ্ধ শুরু হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।