অর্থ লিপি.কম

৪ মার্চ ২০২৬ বুধবার ১৯ ফাল্গুন ১৪৩২

৫ কোম্পানির লেনদেন বন্ধ থাকবে আগামীকাল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ টি কোম্পানির শেয়ার আগামীকাল  রবিবার(২৬ নভেম্বর) লভ্যাংশের জন্য রেকর্ডের তারিখ হবার কারণে লেনদেন বন্ধ থাকবে।শেয়ার ৫ টি হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড,জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, বিডি থাই এলুমিনিয়াম  লিমিটেড,আমান কটন ফাইব্রাস লিমিটেড,এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড(SAPORT): সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।  ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৮ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে দুপুর সাড়ে ১২টায় এজিএম আহ্বান করা হয়েছে।

জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড (JHRML): সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। কোম্পানিটির লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএমের আহ্বান করা হয়েছে।

আমান কটন ফাইব্রাস লিমিটেড(ACFL): সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৮ ডিসেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে এজিএমের আহ্বান করা হয়েছে।

বিডি থাই এলুমিনিয়াম  লিমিটেড(BDTHAI) : সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২১ ডিসেম্বর এজিএম আহ্বান করা হয়েছে।

এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড(FASFIN): সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পর্ষদ।  ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৭ ডিসেম্বর এজিএম আহ্বান করা হয়েছে।

আগামী সোমবার (২৭ নভেম্বর) থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় লেনদেন শুরু হবে কোম্পানিগুলোর।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।