দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দাম অস্বাভাবিক বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেল। বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে দফায় দফায় বাড়ছে দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম বেড়েছে ৩ হাজার ৪৪ টাকা।
আগামীকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায়।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৩,১৬০ টাকা করা হয়েছে।
তবে অপরিবর্তীত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি ২,১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি ২,০০৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ১,৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১,২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
যা অবস্থা দাড়িয়েছে মূল্যস্ফীতির এই চাপে সাধারণ মানুষ আর সোনা ব্যবহার করতে পারবেনা। শুধু ব্যবহারকারী নয় সোনার এই লাগামহীন দাম বাড়ার ফলে তৃনমুল পর্যায়ের ছোট ছোট সোনার কারীগরদের (স্বর্ণকার) আদিম পেশা হুমকির মুখে দাড়িয়েছে।
মূল্যস্ফীতির চাপে সাধারণ আমজনতার ক্রয় ক্ষমতা কমে যাবার ফলে তৃনমুল পর্যায়ের ছোট ছোট সোনার কারীগরদের (স্বর্ণকার) ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। যা অবস্থা সোনার ব্যবসা আগামীতে বড় মাফিয়াদের হাতে চলে যাবে, যার ফলে ভবিষ্যতে এই সোনার দাম লাগামহীন ঘোড়া হবে বলে মনে করেন কেউ কেউ।
গত ১ বছর রাজনৈতিক অস্থিরতাসহ নানাবিধ কারণে মানুষ এখন সোনা কিনে বিনিয়োগ করছেন। লাগামহীন দাম বাড়তে থাকায় এক শ্রেণির মানুষজন লাভের আশাতে সোনা কিনে জমাচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম, তাতে বেচাকেনা কেমন জানতে চাইলে বসুন্ধরা মার্কেটে, দেশের একটি নামকরা সোনার দোকানের বিক্রয় প্রতিনিধির সাথে কথা বললে তিনি জানান, মানুষ এখন সোনা কিনে স্টক করছে। তাই দাম বাড়লেও বিক্রি কমেনি।
স্বর্ণের দাম আবারও বেড়েছে, যা অবস্থা স্বর্ণের গহনা পরে বিয়ে করা হবেনা বুঝি আর, এমন দুঃখের কথা বলে বলাবলি করছিল বসুন্ধরাতে শপিং মলে আসা কয়েক তরুণী। সন্ধার পরে টিভির ব্রেকিং নিউজ দেখে বন্ধুদের সাথে এমন কথা বলছিল তরুণীরা। বাস্তবতা আসলেই তাই, সার্বিক অর্থনৈতিক চাপে ভবিষ্যতে স্বর্ণের দাম কোথায় গিয়ে দাড়াবে সেটা কল্পনাও করা যাচ্ছেনা।