শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (NTC) রাইট শেয়ার শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা করা হয়েছে।
কোম্পানি জানিয়েছে যে ঘোষিত রাইট শেয়ারগুলি সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা করা হয়েছে।
উল্লেখ্য, যে সব বিনিয়োগকারীগদের ১৫ই মে ২০২৩ তারিখে (NTC) ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের শেয়ার ছিল। তারা ১টি শেয়ারের বিপরীতে ২.৮৫টি প্লেসমেন্ট শেয়ার পেয়েছেন। প্রতিটি রাইট শেয়ারের মুল্য ছিল ১১৯.৫৩ টাকা (১০৯.৫৩ টাকা প্রিমিয়াম সহ)।
ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড কোম্পানিটি ১৯৭৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ন্যাশনাল টির অনুমোদিত মূলধন ২৫ কোটি ও পরিশোধিত মূলধন রয়েছে ৬ কোটি ৬০ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসান ৩৮ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬৬ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৫.২৬ শতাংশ শেয়ার। এছাড়া সরকরের কাছে ৪.৩৩, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৭৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫.৬৬ শতাংশ শেয়ার রয়েছে।