আজ সোমবার (২৭শে নভেম্বর) নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে যান সাবেক ওয়ানডে অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। বৈঠক শেষে তামিম বের হলে, গণমাধ্যমের সামনে কথা বলেন পাপন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’
তামিম ইকবাল কি ব্যাপারে কথা বলেছেন, সেটা ওভাবে জানায়নি। বরং নিজের ভবিষ্যতের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। বলেছেন খুব বেশি দিন বোর্ড প্রধানের দায়িত্ব পালন করতে চান না, ‘আমি আর বেশি দিন নেই।’
আগে থেকেই বিভিন্ন সূত্র থেকে জানা যায়, চণ্ডিকা হাথুরুসিংহা কোচ থাকলে তামিম ইকবাল দলে ফিরবেন না।
চলতি বছর বাংলাদেশের হয়ে মাঠের ক্রিকেটে তেমন একটা দেখা যায়নি তামিম ইকবালকে। তবে মাঠে না থেকেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন এই ক্রিকেটার। অবসর কান্ড, বিশ্বকাপ দল থেকে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ায় তিনি ছিলেন গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে।
চলতি বছরের জুলাইয়ে হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেও ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি এই ক্রিকেটারের। সেসব ঘটনার অনেকদিন পেরোনোর পর আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তারপরেই পাপনে সঙ্গে সাক্ষাৎ নিয়ে ভক্তদের মনে বেশ কিছু প্রশ্নের উদ্রেক ঘটে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।