ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২২ মাঘ ১৪৩২

ক্রিকেটার তাসকিন আহমেদ যুক্ত হলেন ওয়ালটনে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সাথে চুক্তিবদ্ধ হলেন। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে কাজ করবেন বলে সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।

দেশের বাজারে পরিচিত ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে যুক্ত হতে পেরে তাসকিন আহমেদ উচ্ছ্বসিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন এসি’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তাসকিন আহমেদ। চুক্তিতে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, আবদুল্লাহ-আল-মামুন, মো. শাহজালাল হোসেন লিমন প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় তাসকিন আহমেদ বলেন, দেশের ক্রিকেটের সঙ্গে ওয়ালটন ওতপ্রোতপ্রোতভাবে জড়িত। আমার ক্রিকেটীয় জীবনের একদম শুরু থেকেই ওয়ালটনকে কাছে পেয়েছি। দেশের পাশাপাশি বহির্বিশ্বেও ওয়ালটন ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়েছে। যখন বিদেশের মাটিতে অ্যাওয়ে সিরিজে পৃষ্ঠপোষক হিসেবে ওয়ালটন ব্র্যান্ডকে দেখি তখন একজন বাংলাদেশী হিসেবে অত্যন্ত গর্ববোধ করি। আমার সেই গর্বের প্রতিষ্ঠানে আজ যুক্ত হতে পেরে নিজেকে সত্যিই অনেক সৌভাগ্যবান মনে করছি। ওয়ালটনের অগ্রযাত্রায় আমাকে যুক্ত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।