বহুদিন ধরে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাত বেশ অবহেলিত হয়ে আছে। বাজারে বেশিরভাগ শেয়ার ফ্লোর প্রাইজে আটকে থাকার কারণে ভালো যায়নি ২০২৩ সাল। বেশিরভাগ শেয়ার ফ্লোর প্রাইজে আটকে থাকার কারণে ফান্ডগুলোর কোন মুনাফা হয়নি।
অন্য বছরের চেয়ে গতবছর তুলনামূলক বিভিন্ন কোম্পানির লভ্যাংশ কম কম দিয়েছে, আবার অনেক কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেনি। যে কারনে এই সময়ে বাজারে অধিকাংশ ফান্ডের সম্পদ মূল্য কমেছে। পাশাপাশি অনেক ফান্ডের ইউনিটে কোন মুনাফা হয়নি।
গত বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৭ টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৫টির সম্পদ মূল্য বেড়েছে এবং কমেছে ২২টির।
সম্পদমূল্য বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে ৪ টি ফান্ড, এর মধ্যে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য বেড়েছে ৬০.০৮ শতাংশ, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের সম্পদমূল্য বেড়েছে ৪৪.০১ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের সম্পদ মূল্য বেড়েছে ৪২.০২ শতাংশ ও সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য বেড়েছে ২৮.০৩ শতাংশ।
অন্যদিকে সম্পদমূল্য কমে যাওয়ার তালিকায় ২২টি ফান্ডের মধ্যে আইসিবি এমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য কমছে ১০০ শতাংশ, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সম্পদমূল্য কমছে ৬৪.০৯ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের সম্পদ মূল্য কমছে ৯.০৫ শতাংশ ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের সম্পদ মূল্য কমছে ৪.০৪ শতাংশ সম্পদ মূল্য কমেছে।