সবাইকে হতভম্ব করে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি বাংলাদেশের ক্রিকেট মহল। তাকে ফেরার কথা বিবেচনা করতে বলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
এবার এই বিষয়ে কথা বলতে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তামিমকে ডেকেছেন। তার ডাকে সাড়া দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন বাঁহাতি ওপেনার।
মূলত সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি মুর্তজার পরামর্শে তামিম প্রধানমন্ত্রীর বাসভবনে গেছেন। শেখ হাসিনার কথায় তার সিদ্ধান্ত বদলে যাবে কি না সেটাই দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট গোষ্ঠী। শুক্রবার বিকালের দিকে গণভবনে গেছেন তামিম, সঙ্গে আছেন মাশরাফিও।
এর আগে তামিমের হুট করে নেওয়া সিদ্ধান্তে গতকাল বৃহস্পতিবার রাতে জরুরি সভা ডাকে বিসিবি। সভার পর সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা চাই তামিম সিদ্ধান্ত বদল করে ফিরে আসুক। তাহলে খুশি হবো।’
তিনি আরও বলেছেন, ‘তামিমের সংবাদ সম্মেলনের পর যোগাযোগ করেও তাকে পাইনি। তার পর তার ভাই নাফীসের মাধ্যমে বার্তা দিয়েছি। কিন্তু কোনও উত্তর পাইনি। আমরা তার উত্তরের অপেক্ষায়।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।