অর্থ লিপি

১০ মার্চ ২০২৬ মঙ্গলবার ২৫ ফাল্গুন ১৪৩২

বিমান টিকিটে ১০ দিনের অনাদায়ি আবগারি শুল্ক নেবে না এনবিআর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিমান টিকিটে ১০ দিনের অনাদায়ি আবগারি শুল্কে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। গত ৯ জানুয়ারি আকাশপথে ভ্রমণের ওপর দূরত্বভেদে আবগারি শুল্ক বাড়ানো হয় এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। কিন্তু আবগারি শুল্ক আদায় জটিলতার কারণে ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনাদায়ি বাড়তি আবগারি শুল্কে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

টিকিটের দামের সঙ্গে আবগারি শুল্ক অন্তর্ভুক্ত থাকে। এয়ারলাইনস কর্তৃপক্ষ যাত্রীদের কাছে টিকিট বিক্রির সময় তা আদায় করে থাকে। পরে এয়ারলাইনস কর্তৃপক্ষ আদায় করা আবগারি শুল্ক সরকারি কোষাগারে জমা দেয়।

ভ্রমণের তারিখের ছয় মাস আগে থেকে টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করে এয়ারলাইনস কর্তৃপক্ষ। কিন্তু আবগারি শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। নতুন আবগারি শুল্ক কার্যকর হওয়ার আগে বিক্রি হওয়া টিকিটে আগের আবগারি শুল্ক কেটে রাখা হয়। আবার বিক্রি করা টিকিটের ওপর বাড়তি আবগারি শুল্ক আদায় করা সম্ভব হয় না। এসব জটিলতার কথা জানিয়ে সম্প্রতি এনবিআরকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তারই পরিপ্রেক্ষিতে এনবিআর ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ইস্যু করা বিমান টিকিট বা বহির্গমনকৃত যাত্রীদের কাছ থেকে আবগারি শুল্ক আদায়ে ছাড় দিয়েছে।

গত ৯ জানুয়ারি এনবিআর আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক বাড়িয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ পথে বিমানযাত্রায় আবগারি শুল্কের পরিমাণ ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা; সার্কভুক্ত দেশ ভ্রমণে আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং সার্কভুক্ত দেশের বাইরে (এশিয়ার মধ্যে) ২ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়। এ ছাড়া ইউরোপ ও আমেরিকা ভ্রমণে আবগারি শুল্ক ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।