শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের (SAPORT) গত ৩০ শে জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২.৮৫ টাকা, যা আগের বছর ১.৭৫ টাকা ছিল। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে হয়েছে ৩.৮৪ টাকা, যা আগের বছরে ২.৪৫ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৩৫.৬৭ টাকা, যা আগের বছরে ছিল ৩৩.৭১ টাকা।
আগামী ২৩ শে ডিসেম্বর ২০২৫ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর ২০২৫ তারিখ ।
গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আগামী রবিবার কোম্পানি টি নো লিমিট প্রাইজে লেনদেন হবে। অর্থাৎ রবিবার কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।