ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২২ মাঘ ১৪৩২

আইফোন ব্যবহার নিষিদ্ধ হল চীনা সরকারি কর্মকর্তাদের জন্য

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের মার্কিন কোম্পানি অ্যাপলের আইফোন ও অন্যান্য বিদেশি ব্র্যান্ডের মোবাইল ফোন সেট ব্যবহার না করার নির্দেশ দিয়েছে চীন। নির্দেশে বলা হয়েছে, এসব ডিভাইস সরকারি কাজে ব্যবহার করা যাবে না এবং অফিসে আনা যাবে না। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বুধবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সম্প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে কতটা ব্যাপকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।

আগামী সপ্তাহে অ্যাপলের নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানের আগে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। এই অনুষ্ঠানে নতুন আইফোন বাজারে আসতে পারে। ধারণা করা হচ্ছে, চীন-মার্কিন উত্তেজনার মধ্যে এই নিষেধাজ্ঞার ফলে চীনে বিনিয়োগ করা বিদেশি কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ বাড়তে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে অ্যাপল ছাড়া অন্য কোনও ব্র্যান্ডের ফোন নির্মাতাদের নাম উল্লেখ করা হয়নি। এই বিষয়ে অ্যাপল ও চীনের তথ্য কার্যালয়ের মন্তব্য পাওয়া যায়নি।

এক দশকের বেশি সময় ধরে চীন বিদেশি প্রযুক্তি নির্ভরতা হ্রাস করার চেষ্টা করছে। রাষ্ট্রীয় কোম্পানিগুলোকে স্থানীয় সফটওয়্যার ব্যবহার এবং দেশে চিপ উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে।

চীন অ্যাপলের অন্যতম বড় বাজার এবং এর আয়ের প্রায় এক-পঞ্চমাংশ  আসে দেশটি থেকে।

এর আগে চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে টেকনোলজিস এবং চীনের বাইটড্যান্সের মালিকানাধীন শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এটিকে মার্কিন পদক্ষেপের জবাব হিসেবে অনেকে বিবেচনা করছেন।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।