শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী এবং শক্তি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের (GBBPOWER) সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) এবং ফাইবার@হোম কনসোর্টিয়ামের মধ্যে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি (PPC) স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জিবিবি পাওয়ার কোম্পানি জানিয়েছে যে, হাটহাজারী ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশন, চট্টগ্রামের কাছে ১৮ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং বৈদ্যুতিক শক্তি সরবরাহের জন্য ২৫ জানুয়ারী, ২০২৬ তারিখে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) এবং ফাইবার@হোম এবং GBB পাওয়ার লিমিটেডের কনসোর্টিয়ামের মধ্যে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি (PPC) স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষরের তারিখ থেকে পরবর্তী ২৪ মাসের মধ্যে গ্রিডে বৈদ্যুতিক শক্তি সরবরাহ শুরু হবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।