ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২২ মাঘ ১৪৩২

সাপ্তাহিক বাজার বিশ্লেষণ ও পর্যালোচনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৪০৩ টিকোম্পানির লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে ১১৮ টির, দাম কমেছে ২৩ টির, দামঅপরিবর্তিত ছিল ১৯৭ টির এবং কোন লেনদেন হয়নি ১৯টি  কোম্পানির।

গত সপ্তাহে দিনে মোট লেনদেন হয়েছে ৪৭৩৫.৪১  কোটি টাকা ,আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল৪২৫৭.২২  কোটি টাকা গত সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদে হয়েছে ৯৪৭.০৮ কোটি টাকা। যাআগের সপ্তাহে ছিল ৮৫১.৪৪ টি টাকা।গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল ১০৪৪.৫৬ কোটি টাকা,এবং সবচেয়ে কম লেনদেন হয়েছিল ৮৭৩.৩৫ কোটি টাকার।

গত সপ্তাহে সূচক লেনদেন উভয়ই বেড়েছে। গত সপ্তাহে ডিএসইএক্স সূচক ২৪.৫১  পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষ করেছে। গত সপ্তাহে লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৪৭৮ কোটি ১৯ লাখ টাকা বেড়েছে যা শতাংশের দিক দিয়ে ১১.২৩ শতাংশ বেড়েছে

গত সপ্তাহে বাজারে উল্লেখ্য ঘটনা ছিল, দাম বাড়ার শীর্ষ তালিকায় ইন্সুরেন্স খাত চলে আসা।

তবে গত সপ্তাহে লেনদেন বাড়লেও পুরো সপ্তাহ জুড়ে ফ্লোরে আটকে থাকাবিনিয়োগকারীদের বেশির ভাগ হতশার মধ্য দিয়ে কেটেছে।

নিন্মে গত সপ্তাহের বাজারের টপ গেইনার, টপলুজার টপ ট্রেড লেনদেন নিয়েআলোকপাত করা হলোঃ

সাপ্তাহিক (TOP GAINER) বা দাম বাড়ার শীর্ষে ছিল জনতা ইন্সুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দাম বেড়েছে ৪৪.১৫ শতাংশ এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিকদর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছিল। ডিএসইতে সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষ তালিকায়উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থায় অবস্থায় ছিল কন্টিনেল্টালইন্সুরেন্স দাম বেড়েছে ৪১.০৪ শতাংশ,তৃতীয় অবস্থায় অবস্থায় ছিল ক্রিস্টাল ইন্সুরেন্সের দামবেড়েছে ৩০.১০ শতাংশ। উল্লেখ্য, গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ তালিকার টিকোম্পানি ছিল ইন্সুইরেন্স খাতের।

সাপ্তাহিক (TOP LOSER) বা দাম পতনের শীর্ষে ছিল রুপালী লাইফ ইন্সুরেন্স  কোম্পানিলিমিটেড, সপ্তাহ জুড়ে কোম্পানিটির দাম কমেছে ২৭.৪২ শতাংশ এর মাধ্যমে কোম্পানিটি  ডিএসইর সাপ্তাহিক দাম পতনের তালিকার শীর্ষে উঠে এসেছিল। ডিএসইতে সাপ্তাহিক দামপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থায় অবস্থায়ছিল ফুয়াং ফুড  লিমিটেড দাম কমেছে ১৪.২২ শতাংশ,তৃতীয় অবস্থায় অবস্থায় ছিল ফুয়াংসিরামিক  দাম কমেছেছে ১১.৩২শতাংশ।

উল্লেখ্য, গত সপ্তাহে দাম পতনের শীর্ষ ১০ তালিকায় বিভিন্ন কোম্পানির শেয়ার ছিল ,যার মধ্যে বেশিরভাগ ছিল টানা বাড়তে থাকা শেয়ার।

সাপ্তাহিক (TOP TRADE VALUE ) লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুড লিমিটেড ,সপ্তাহজুড়ে কোম্পানিটির কোটি ৬৪ লাখ ১৭ হাজার ৭৬৩ টি শেয়ার লেনদেন হয়েছে। যারবাজার মূল্য ৩১০ কোটি ৬৭ লাখ হাজার টাকা।সাপ্তাহিক (TOP TRADE VALUE ) লেনদেনের শীর্ষে ২য় তালিকায় ছিল আরডি ফুড লিমিটেডের যার বাজার মূল্য ১৭৬ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা এবং ৩য় তালিকায় ছিলখান ব্রাদার্স লিমিটেডের যার বাজার মূল্য ১৫১ কোটি ১৯ লাখ ৭৮ হাজার টাকা।

বিভিন্ন হাউজের অফিসে গিয়ে বিভিন্ন বিনিয়োগকারী হাউজের অফিসারদের সাথেআলাপ করে জানা গেল DSE 30 ভালো মান সম্পন্ন শেয়ার নিয়ে আশায় বুক বেধেআছেন সাধারণ বিনিয়োগকারীরা।তারা আশা করছেন এইসব শেয়ার লেনদেনে ফিরলেবাজার প্রান ফিরে পাবে।

সার্বিকভাবে বাজার বিশ্লেষণ করে দেখা গেল গত সপ্তাহে ইন্সুরেন্স খাত এবং B ক্যাটাগরিরকিছু শেয়ারের দামে উস্ফোলন থাকলেও বাজারের বেশির ভাগ বিনিয়োগকারিদের চরমহতাশার বাজার ছিল।

ভালো মৌল ভিত্তির সম্পন্ন শেয়ারের লেনদেন না হওয়ায় বাজার নিয়ে বিনিয়োগকারীরাচরম আস্থার সংকটে ভুগছেন।

চলছে ব্যাংক ,আর্থিক প্রতিষ্ঠান ইন্সুরেন্স খাতের কোম্পানিগুলির ইপিএস প্রকাশপাশাপাশি জুন ক্লোজিং কোম্পানি গুলির লভ্যাংশ ঘোষণা আসা শুরু হবে ,যে কারণেবাজারে একশ্রেণির বিনিয়োগকারী সাইড লাইনে থেকে বাজার অব্জার্ভবেশন করছে।

বাজার বিশ্লেষকগন আশা করছেন ভালো মান সম্পন্ন শেয়ারের ফ্লোর ভেঙে লেনদেনেফিরলে বাজার চাঙ্গা হবে পাশাপাশি বাজারের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।