ঢাকা শেয়ার বাজার

২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ১৫ ফাল্গুন ১৪৩২

সাফ চ্যাম্পিয়নশিপকে সৌদি আরব-মালয়েশিয়ার ‘না’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

সাফ চ্যাম্পিয়নশিপ হবে ২১ জুন থেকে ৩ জুলাই ভারতের বেঙ্গালুরুতে। অনুষ্ঠিতব্য আসরে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশ ছাড়াও বাইরে থেকে আরও দুই দেশের অংশগ্রহণের কথা রয়েছে।

সৌদি আরব ও মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হলেও তারা খেলতে অপারগতা প্রকাশ করেছে।
আট দলের টুর্নামেন্ট করতে সাফ থেকে আরও বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে জর্ডান, সিঙ্গাপুর, বাহরাইন, ইন্দোনেশিয়া, কুয়েত রয়েছে। আগামী ৬ মে ঢাকায় সাফের কংগ্রেস রয়েছে। সেখানেই দল চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।

তবে টুর্নামেন্টে এশিয়ার শক্তিশালী দল পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের সাথে আলাপকালে জানান, ‘ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় সৌদি আরব কিংবা মালয়েশিয়ার মতো দলকে পাওয়া যাচ্ছে না। সবারই ঘরোয়া লিগ রয়েছে। আমরা অন্যদেরও চেষ্টা করছি। এখন দেখা যাক কী হয়। কংগ্রেসের দিন ঠিক করবো কয়টি দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ হবে।’

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।