ফ্রিল্যান্সারদের উৎসে কর নিয়ে বিভ্রান্তির অবসান করেছে বাংলাদেশ ব্যাংক।উল্লেখ্য নতুন আয়কর আইনে ২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা রাজস্ব ভাগাভাগি ইত্যাদি বাবদ বিদেশ থেকে পাঠানো অর্থ কোন ব্যক্তির হিসেবে পরিশোদ বা জমা দেওয়ার সময় ১০ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান রয়েছে। তবে যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ তথ্য প্রযুক্তি বা আইটি খাতে ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন, তাদের আয় থেকে কোন উৎসে কর কর্তন করা হবে না। তবে নন আইটি খাতে কাজ করা ফ্রিল্যান্সারদের বিদেশ থেকে আয় করা অর্থের উপর ১০ শতাংশ কর দিতে হবে।