ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ২২ মাঘ ১৪৩২

ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন ডলারের বিপরীতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

ভারতের রুপির দাম আরও কমেছে মার্কিন ডলারের বিপরীতে। এতে সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে গেছে রুপি। গত শুক্রবার ডলারের বিপরীতে রুপির দর এই প্রথম ৮৪ ছাড়িয়ে যায়।

আজ সোমবার (২৪ অক্টোবর) রুপির দর সামান্য বাড়লেও তা ৮৪–এর ঘরেই আছে। টানা কয়েক দিন ধরেই রুপির এই দরপতন হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুক্রবার ১ ডলারের বিপরীতে রুপির মান ৮৪.০৯-এ নেমে যায়। পরে দিন শেষে তা ৮৪.০৭ রুপিতে ওঠে। আজ সোমবার সকালে রুপির দর সামান্য বেড়ে ৮৪.০৫–এ উঠে আসে। গত বুধবার ডলারের বিপরীতে রুপির মান ছিল ৮৩.৯৮ রুপি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় মুদ্রার এরকম টানা দরপতন হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন ভারতের বাজারসংশ্লিষ্ট মানুষ।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও ভারতীয় শেয়ারবাজার থেকে বিদেশি পুঁজি বেরিয়ে যাওয়ার কারণে ভারতীয় মুদ্রার দরপতন হচ্ছে। প্রায় এক মাস ধরে ভারতের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে। এ কারণে রুপির মূল্যবৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে না।

খালিজ টাইমেসর খবর অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এর সঙ্গে ভারতীয় শেয়ারবাজার থেকে বৈদশিক মুদ্রা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এই দুই কারণে ভারতীয় মুদ্রার দরপতন হচ্ছে। প্রায় এক মাস ধরে ভারতের শেয়ারবাজারে সূচকের পতন হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিকট ভবিষ্যতে ডলারের বিপরীতে রুপির ঘুরে দাড়ানোর সম্ভবনা কম।

এদিকে ৪ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। সেই সপ্তাহে বিদেশি মুদ্রার রিজার্ভ ৩৭০ কোটি ৯০ লাখ ডলার কমে ৭০ হাজার ১১৭ কোটি ৬০ লাখ ডলারে নেমে আসে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।